শুভ কল্যাণ বিশ্বাস , স্বচ্ছ বার্তা, মুর্শিদাবাদ -SIR ইস্যু নিয়ে অভিষেক ব্যানার্জীর ব্যঙ্গাত্মক কবিতার পাল্টা কবিতা লিখে প্রতিবাদ জানালেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক শংকর পাল। তিনিও কলম ধরলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। যেখানে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, দেশ আর্থিক সংকটে পড়তে পারে, এটা জানার পরেও তৃণমূলের নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী স্বয়ং রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে সুপ্রিম কোর্টে পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করেছেন। আজকে যেভাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বেইজ্জত হয়েছেন, তাতে যদি তৃণমূলের বিন্দুমাত্র লজ্জা বোধ থাকে, তাহলে তারা SIR নিয়ে নাক গলাবেন না। বরং তারা নির্বাচন কমিশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আজকের পর থেকে। সুপ্রিমকোর্ট বিষয়টি করা পর্যবেক্ষণে রাখছে। অভিষেক ব্যানার্জি এই ব্যঙ্গাত্মক কবিতাটি লিখেছেন। যেটা রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেননি। আর এরই প্রতিবাদ স্বরূপ জঙ্গিপুর সংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক ও শংকর পাল তিনি নিজে কলম হাতে তুলে নিয়েছেন, এবং খুবই সুন্দর ভাবে প্রতিবাদের ভাষা, তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।
" রাষ্ট্রহিতে ভারতীয়দের জন্য দরকার
বিশেষ নিবিড় সংশোধন স্বচ্ছ পরিষ্কার।
সমর্থন করি, সমর্পণ করি অনুপ্রবেশকারীদের বিয়োজন ও নব সংযোজন।
প্রহর গুনব, প্রতীক্ষা করব, পরীক্ষা দেব লাইনে দাঁড়ানোর ।
.....কত শত ধৈর্যের কত অগ্নিশপথ...আরও বিস্তৃত হোক নয়তো কিছু কণ্টকাকীর্ণ পথ...যাচাইকরণে উদ্ভাসিত হোক মেকী মোহ, জনতা জনার্দন তো সাগ্রহে স্বাগত করেছে তথ্যের নিবন্ধীকরন।
ইন্ধন দিচ্ছে যারা...
..ভীত সন্ত্রস্ত কপট তারা;
স্বৈরতন্ত্রের মুখোশধারী
আজ তারাই প্ররোচনাকারী।
চলমান গণতন্ত্রে জীবনের বহমানতা,
এস.আই. আরে হবে সঠিক রূপায়ণ,.."নীর্তিমর্তিমম"।
জেলা মুখপাত্র ও সাধারণ সম্পাদক শঙ্কর পাল।
Comments
Post a Comment