2026 বিজেপির প্রার্থী হতে গেলে যে যে যোগ্যতা যাচাই করা হচ্ছে।

শুভকল্যান বিশ্বাস, স্বচ্ছ বার্তা, নিজস্ব প্রতিনিধি  - ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ কে বিজেপি পাখির চোখ করে রেখেছে। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল ফিরে আসতে পারতো না, যদি না সিপিএম ও কংগ্রেস এর জোট না হতো। তার কারন ৩৪ বছরের বামফ্রন্ট এর অপশাসন থেকে সবে মুক্তি পেয়েছিলো বাংলার মানুষ। আবার সেই সিপিএম -কংগ্রেস এর জোট মেনে নেয়নি বাংলার মানুষ। তাই ২০১৬সালে তৃণমূল ক্ষমতায় ফিরে আসে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসে সিপিএম এর যন্ত্রনা থেকে মুক্তি পেতে। ২০১৬ সালে তৃণমূল ক্ষমতায় আসে কংগ্রেস - সিপিএম এর জোট মানুষ মেনে নেয়নি তাই ক্ষমতায় আসে। ২০২১ তৃণমূল ক্ষমতায় আসে একটাই কারনে,তৃণমূল থেকে যে সমস্ত নেতারা বিজেপিতে গিয়ে বিধানসভার টিকিট পেয়েছিল, সেটা বাংলার মানুষ ভালোভাবে মেনে নেয়নি। এছাড়া  লক্ষী ভান্ডার প্রকল্প চালু করার কারনে ২০২১ সালে তৃণমূল ক্ষমতায় ফিরে আসে।  

এই জিনিস গুলি সাদা চোখে বাংলার মানুষ দেখতে পেয়েছে। কিন্তু এই কারনগুলি ছাড়াও কিছু  অদৃশ্য কারণ  ছিল যে গুলি চায়ের আড্ডায়, গোপন আড্ডায় শোনা যায়। কিন্ত তার বাস্তবতা কতটা সত্য সেটা যাচাই করা সম্ভব নয়। 

Comments