একটি সামাজিক প্রতিবেদন,(মঙ্গলনিধি কার্যক্রম)-

একটি সামাজিক প্রতিবেদন,(মঙ্গলনিধি কার্যক্রম)-

সমাজের মানুষ তাদের আনন্দ অনুষ্ঠান যেমন বিবাহ, বিবাহবার্ষিকী বা  জন্মদিন উপলক্ষে প্রচুর অর্থ বা নিধি ব্যয় করেন। সেই নিধি কিছুটা বাঁচিয়ে রেখে তা সমাজের কাজের জন্য ব্যয় করা যেতে পারে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের চতুর্থ সরসঙ্ঘ চালক পূজনীয় কে. এস. সুদর্শন জী সমাজের মানুষের কাছে এই আবেদন জানান। পরিবার ও সমাজের মঙ্গল সেই নিধি দিয়েই হতে পারে। সেই আবেদনে সাড়া দিয়ে ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের প্রচার প্রমুখ ও 'ভারতীয় কিষাণ বার্তা' পত্রিকা সম্পাদক মিলন খামারিয়া তার বিবাহের বধূবরণ অনুষ্ঠানে ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের কার্যকর্তাদের 'মঙ্গলনিধি' গ্রহণ করার জন্য অনুরোধ করেন গত ৮ ফেব্রুয়ারি'২৬,রবিবার। সেই আহ্বানে সাড়া দিয়ে কার্যকর্তারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নব দম্পতিকে আশীর্বাদ করেন ধান, দূর্বা ও প্রদীপ প্রজ্বলন মাধ্যমে। তারপর নববধূ প্রিয়া খামারিয়া(দাস) তাদের হাতে মঙ্গলনিধি তুলে দেন।

ভারতীয় কিষাণ সংঘের অখিল ভারতীয় কার্যকর্তা কল্যাণ কুমার মণ্ডল মঙ্গলনিধি দানের গুরুত্ব ব্যাখ্যা করেন। সমাজের সবাই যদি তাদের আনন্দকে সমাজের সর্বস্তরের মানুষের সাথে ভাগ করে নেন তাহলে সমাজের সবাই ভালো ভাবে বাঁচতে পারবেন বলে জানান তিনি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের সংগঠন সম্পাদক অনিল রায়, উত্তর ও উত্তর-পূর্ব প্রান্তের সংগঠন সম্পাদক শ্রীনিবাস ও আরও অনেকে। উপস্থিত কার্যকর্তারা নব দম্পতির হাতে ভারত মাতার ছবি তুলে দেন।

Comments